1778600051 e724cfd0eea1815062062c4a4a5ca587

এশিয়ায় ভ্রমণে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার

দক্ষিণ-পূর্ব এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তারে বড় এক চাল চালল চীনের শীর্ষস্থানীয় লজিস্টিক প্রতিষ্ঠান এসএফ গ্রুপ। সিঙ্গাপুরের বিশ্বখ্যাত চাঙ্গি বিমানবন্দরকে প্রতিষ্ঠানটি তাদের প্রথম ‘বিদেশি কার্গো হাব’ হিসেবে ঘোষণা করেছে।

এই কৌশলগত পদক্ষেপের ফলে কেবল পণ্য পরিবহন নয়, বরং পুরো এশিয়াজুড়ে বাণিজ্য, সরবরাহব্যবস্থা এবং ভ্রমণ খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আভাস দেখছেন বিশেষজ্ঞরা।

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর বিশ্বের অন্যতম সেরা এবং ব্যস্ততম বিমানবন্দর। বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে এর ভৌগোলিক অবস্থান অনন্য। এসএফ গ্রুপ এবং চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ (সিএজি) এর মধ্যে সই করা এই সমঝোতা স্মারকের ফলে, এখন থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলে পণ্য পরিবহনের প্রধান ‘গেটওয়ে’ বা প্রবেশদ্বার হবে সিঙ্গাপুর।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top